Logo

এবি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমের চুক্তি-স্বাক্ষর

অটোমেটেড চালান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের সকল বেসরকারি ব্যাংকের মধ্যে এবি ব্যাংক লিমিটেড সর্বপ্রথম বাংলাদেশ ব্যাংকের সাথে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) চুক্তি স্বাক্ষর করেছে।এই চুক্তির আওতায়, এবি ব্যাংকের সকল শাখায় পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স এবং সরকারী অন্যান্য ফি জমা দেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ ফোরকান হোসেন এবং এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব সাজ্জাদ হুসাইন এ চুক্তি স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ.কে.এম মহিউদ্দিন আজাদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬