Logo

হেলেনা জাহাঙ্গীর আটক

হেলেনা জাহাঙ্গীর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় চার ঘণ্টা অভিযান শেষে তাকে আটক করেছে র‍্যাব। হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, হরিণের চামড়া, বেশ কিছু ছুরি, বিদেশি মুদ্রা, ক্যাসিনো খেলার সরঞ্জাম ইত্যাদি জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান শুরু করে র‍্যাব-১ এর একটি দল। তাদের সঙ্গে ছিল গোয়েন্দা সংস্থার সদস্যরা। মাঝরাতে অভিযান শেষে এখন তাকে র‍্যাবের জিম্মায় নিয়ে যাওয়া হয়েছে। হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর র‍্যাবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই জানানো হয়নি। পরবর্তীতে এ বিষয়ে ব্রিফ করা হবে বলে জানান কর্মকর্তারা।

সম্প্রতি দলের গঠনতন্ত্র উপেক্ষা করে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ গঠনের ঘোষণাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নানা বিতর্কিত কর্মকাণ্ডের জেরে হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬