Logo

চলেই গেলেন কুবি শিক্ষার্থী তানিন

কুবি শিক্ষার্থী তানিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থী তানিন মেহেদী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তানিন মেহেদী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রথম বর্ষে থাকাকালীন সময়েই হাঁটুতে ক্যান্সার ধরা পড়ার পর ভারতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসেন তানিন। পরবর্তীতে ২০২০ সালে আবার ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন তানিন।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই শিক্ষার্থী । সবশেষ চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার, সহপাঠী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তানিনের খালাতো ভাই মনির হোসেন বলেন, ক্যান্সার থেকে পানি জমে ফুসফুস ব্লক হয়ে যাওয়ায় নিউমোনিয়া আক্রান্ত হয় তানিন।

নাজিমুল হক সানি
কুবি প্রতিনি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬