Logo

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভার্চুয়াল প্রশিক্ষণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘Prevention of Money Laundering and Combating Financing against Terrorism’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে দুই ধাপে ব্যাংকের বিভিন্ন শাখাসমূহের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং CAMLCO শামীম আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং সংক্রান্ত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোঃ নাসিম আলম এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনষ্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬