Logo

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বিক্ষেোভের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। রোববার নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সোমবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

মহামারি মোকাবিলায় ব্যর্থতা এবং ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এতে সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ বলে চিৎকার করতে থাকেন এবং পার্লামেন্ট ভেঙে দেয়া ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন হাজার হাজার মানুষ।

এদিকে নতুন ঘোষণায় যাতে করে বিক্ষোভ দানা না বাধে সেজন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে তিনি বলেছেন, কেউ যদি হাতে অস্ত্র তুলে নেয় এবং গুলি নিক্ষেপ করে আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি সশস্ত্র বাহিনীও পাল্টা জবাব দেবে গুলি দিয়ে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬