Logo

টিকা নিয়ে জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

অসুস্থ খালেদা জিয়া
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ম্যাডাম ( খালেদা জিয়া) কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। টিকা নেওয়ার কারণে সামান্য জ্বর এসেছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় যান মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য। এক বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের।

খালেদা জিয়াকে দেখে আসার পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা যেটা বরাবরই বলে আসছি এবং চিকিৎসকদের যেটা পরামর্শ, সেটা হলো তার উন্নত চিকিৎসা দরকার, উন্নত সেন্টারে। এটা খুবই বেশি প্রয়োজন তার।

আরো পড়ুন- গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬