Logo

মোশাররফ করিমের বিরুদ্ধে মানহানি মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আইনজীবীদের হেয় প্রতিপন্ন করার অভিযোগে অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। রোববার (১৮ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।

মামলার অভিযোগে বলা হয়েছে, মোশাররফ করিম অভিনীত ‘হাই প্রেসার-২’ নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। মামলায় আরও বিবাদী করা হয়েছে, অভিনেতা জামিল আহম্মেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টিভি কর্তৃপক্ষকে।

বাদীপক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়েছেন। তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬