Logo

এক সাথে ৫ জায়গায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে সাতক্ষীরা সদর, বগুড়ার শেরপুর, পাবনার চাটমোহর, মানিকগঞ্জের সাটুরিয়া ও ঢাকার আশুলিয়ায় শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

বুধবার ১৪ জুলাই, ২০২১ ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একযোগে উপশাখাগুলোর উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, কোম্পানি সেক্রেটারি মো. মোজাম্মেল হোসেন, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন।

নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬