Logo

নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর

শের বাহাদুর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন নেপালি কংগ্রেস পার্টির সভাপতি শের বাহাদুর দউবা। দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টি।

মঙ্গলবার সকালে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি তাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পঞ্চমবারের মতো এ নিয়ে প্রধানমন্ত্রী হলেন ৭৫ বছর বয়সি শের বাহাদুর। ১৯৯৫ সালের প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রী হন। নেপালের সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি দেশের প্রধানমন্ত্রীর পদে নিয়োগ পেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬