Logo

রূপগঞ্জে কারখানায় আগুন : নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে

কারখানায় আগুন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় হাসেম ফুড বেভারেজ কোম্পানি কারখানায় আগুনে পুড়ে মারা গেছে অর্ধশতাধিক শ্রমিক। এরইমধ্যে ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আরো হতাহতের অাশংকা করছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসে উদ্ধার কর্মীরা। ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুনে ওই কারখানায় অনেক শ্রমিক আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬