Logo

কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যু

দিলীপ কুমার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।

৬ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। তখনই জানা গিয়েছিল, করোনা নয়, তার ফুসফুসে পানি জমেছে। এর ১২ দিন পর ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু নতুন করে শ্বাসকষ্ট শুরু হওয়ায় আবার তাকে একই হাসপাতালে ভর্তি হতে হয়।

ভারতীয় চলচ্চিত্র স্বর্ণ যুগের অন্যতম কিংবদন্তী দিলীপ কুমারকে মনে রাখবে তার অভিনীত ‘দেবদাস’, ‘মুঘলে আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’ থেকে শুরু করে ‘মধুমতী’, ‘ক্রান্তি’, ‘শক্তি’, ‘মাশাল’-এর মতো সিনেমার জন্য।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬