Logo

মগবাজারের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

বিস্ফোরণের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আহত আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সুভাষ চন্দ্র সাহা (৬২) নামের ওই ব্যক্তি সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ জনে।

বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে গ্যাস লাইন থেকে এর সূত্রপাত হয়েছে। ভবনটির নীচতলায় ফাস্টফুডের দোকানে গ্যাস লাইন আছে।পাশের রাস্তায় উন্নয়ন কাজ চলছে। সেখান থেকেও গ্যাস লাইনে লিকেজ হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন বিস্ফোরণটির পেছনের গ্যাস লাইন লিকেজ থেকেও হতে পারে।এসময় তিনি বলেন, দুর্ঘটনায় বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব বলা যায়, গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নেই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬