Logo

মার্কেন্টাইল ব্যাংকের ইসি চেয়ারম্যান হলেন আলহাজ্ব আকরাম হোসেন

মার্কেন্টাইল ব্যাংকের ইসি চেয়ারম্যান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের ইসি চেয়ারম্যান নির্বাচিত হলেন আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন)। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) কে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক জনাব আকরাম হোসেন ইতিপূর্বে ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করেছেন। তিনি ফারস্ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

আকরাম হোসেন আবাসন ব্যবসার সাথে দীর্ঘদিন সম্পৃক্ত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত সমাজকর্মী।

আরো পড়ুন- অস্তিত্ব সংকটে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬