Logo

ইউক্রেনকে বড় ব্যবধানে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড

সেমিফাইনালে ইংল্যান্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইউক্রেনকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড । এবার চেক রিপাবলিককে হারানো ডেনমার্কের সঙ্গে সেমিতে দলটি খেলবে।

রোমের স্তাদিও অলিম্পিকোয় শনিবার রাতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ৪-০ গোলে জিতে ২৫ বছর পর ইউরোর সেমি-ফাইনালে উঠল ইংল্যান্ড।

ম্যাচটিতে জোড়া গোল করেন হ্যারি কেইন। হ্যারি ম্যাগুইয়ার ও জর্ডান হেন্ডারসন করেছেন বাকি দুটি গোল ।

সেমিফাইনালে ইংল্যান্ড খেলায় মোট ১০টি শট নেয়, যার ৬টি লক্ষ্যে।  আর আন্দ্রে শেভচেঙ্কোর দলের সাত শটের দুটি ছিল লক্ষ্যে।  যদিও এর কোনোটিই তেমন ভীতি ছড়াতে পারেনি।

আরো পড়ুন- মাঝ সাগরে দাউ দাউ করে আগুন জ্বলছে

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬