Logo

করোনায় ১৩২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৩২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট প্রাণহানি হলো ১৪ হাজার ৭৭৮ জনের। গত ২৪ ঘণ্টার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৪৮৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৮ হাজার ৪৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

আরো পড়ুন- এক নজরে সি অ্যান্ড এফ এজেন্ট

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬