Logo

ইসলামী ব্যাংকে চালু হল স্বয়ংক্রিয় ট্রেজারি চালান

স্বয়ংক্রিয় ট্রেজারি চালান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাধ্যমে এখন থেকে স্বয়ংক্রিয় ট্রেজারি চালানে সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বুধবার, ৩০ জুন ২০২১ ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অর্থ বিভাগের উপ-সচিব ড. মোহাম্মদ হোসেন, সিনিয়র আইটি কনসালট্যান্ট মোঃ শরিফুর রহমান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, এ.এ.এম. হাবীবুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোঃ মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়াসহ নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সেবার মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফিসহ ১৯৬ ধরনের সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে। বর্তমানে ঢাকার ২০টি শাখায়  এবং পর্যায়ক্রমে ব্যাংকের সকল শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে এ সেবা পাওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬