Logo

আগামীকাল ব্যাংক লেনদেন বন্ধ

ব্যাংক লেনদেন বন্ধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

১ জুলাই ব্যাংক হলিডে। অর্থাৎ এদিন ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। তবে ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে নিজেদের অর্থবছরের হিসাব চূড়ান্ত করার জন্য।

বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দেশজুড়ে শুরু হচ্ছে  কঠোর লকডাউন। ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, রোববার থেকে কত সময় লেনদেন চলবে ও কোনো কোনো শাখা খোলা থাকবে তা নির্ধারণ করা হবে। বুধবার বিকালের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আরো পড়ুন- কঠোর লকডাউনেও সচল থাকবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬