Logo

কালো টাকা সাদা করার সুযোগ আরও একবছর

কলো টাকা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কালো টাকা সাদা করার সুযোগ আরও এক বছর (২০২১-২২ অর্থবছর) থাকছে। তবে কালো টাকা সাদা করার জন্য উচ্চ হারে কর দিতে হবে।

একই সঙ্গে অপ্রদর্শিত আয়ের অর্থ ১০ শতাংশ হারে কর দিয়ে বিনিয়োগ করার সুযোগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২১-২০২২ র্অথবছরের জন্য পাস করা অর্থবিলে এসব সংশোধনী আনা হয়েছে।
অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী অর্থবছরের জুন পর্যন্ত অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করার সুযোগ থাকবে। শর্তানুযায়ী শেয়ার মার্কেট, ব্যাংক ও সঞ্চয়পত্র এবং নগদ টাকা ২৫ শতাংশ কর দিয়ে সাদা করা যাবে। মোট করের ওপর ৫ শতাংশ জরিমানা দিতে হবে। তবে কেউ যদি কালো টাকা শিল্প-কারখানায় বিনিয়োগ করেন তাহলে শুধু ১০ শতাংশ কর দিয়েই সাদা করার সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬