Logo

গ্যাস থেকেই ঘটেছে মগবাজারের বিস্ফোরণ

বিস্ফোরণের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফায়ার সার্ভিস বলছে গ্যাস বা গ্যাসীয় দ্রব্যাদী থেকেই ঘটেছে মগবাজার বিস্ফোরণ। যন্ত্রপাতির সাহায্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ফায়ার সার্ভিস দেখার চেষ্টা করছে যে সেই এলাকায় গ্যাসের মাত্রা কেমন ছিল।

ফায়ার সার্ভিসের এক ব্রিফিংয়ে জানানো হয়, বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন থেকে এর সূত্রপাত হয়েছে। ভবনটির নীচতলায় ফাস্টফুডের দোকানে গ্যাস লাইন আছে।পাশের রাস্তায় উন্নয়ন কাজ চলছে। সেখান থেকেও গ্যাস লাইনে লিকেজ হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন বিস্ফোরণটির পেছনের গ্যাস লাইন লিকেজ থেকেও হতে পারে।এসময় তিনি বলেন, দুর্ঘটনায় বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব বলা যায়, গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নেই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬