Logo

এবি ব্যাংক লিমিটেড এবং ওয়ালটন প্লাজার মধ্যে চুক্তি স্বাক্ষর

ওয়ালটন প্লাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড এবং ওয়ালটন প্লাজার মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, এবি ব্যাংক ক্রেডিট কার্ডধারীরা ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভি, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওয়েভ ওভেন  এবং ফ্যান ক্রয়ের ক্ষেত্রে ১৫% ছাড় পাবেন।

এবি ব্যাংকের হেড অব কার্ডস,  জনাব আসিফ হাসান এবং ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রায়হান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সাজ্জাদ হুসাইন, উপ – ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- ভ্রমণ নিষেধাজ্ঞায় পরিবর্তন আসছে কানাডায়

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬