Logo

শুল্ক স্টেশনগুলো কঠোর লকডাউনেও কাজ করবে

খোলা থাকছে কাস্টম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সোমবার থেকে সাতদিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। লকডাউনে জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

কঠোর লকডাউনের মধ্যেও খোলা থাকবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন শুল্ক স্টেশনগুলো । আমদানি-রফতানিসহ দেশের সার্বিক অর্থনীতির চাকা সচল রাখতে এনবিআরের কাস্টমস ও ভ্যাট বিভাগ বরাবরের মতো জরুরি সেবা দিয়ে যাবে।

বিষয়টি নিয়েএনবিআর’র সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বলেন, দেশে জরুরি সেবার অংশ হিসেবে বরাবরের মতো এনবিআর’র আওতাধীন সব শুল্ক স্টেশন খোলা থাকবে। তবে সরকারের কঠোর বিধিনিষেধ অনুসরণ করে চলবে শুল্ক স্টেশনগুলো ।

এনবিআর থেকে জানা যায়, ২০২০ সালেও করোনার কারণে সাধারণ ছুটি দেওয়া হয়। সেসময় এনবিআর থেকে সীমিত পরিসরে চালু রাখার নির্দেশনা দিলেও কাজের প্রয়োজনে কোনো কোনো শুল্ক স্টেশনে দিন-রাত আমদানি-রফতানির কাজ করেছে। ঢাকা কাস্টম হাউস, কমলাপুর আইসিডি কাস্টম, চট্টগ্রাম কাস্টম হাউস ও বেনাপোল কাস্টম হাউসে কাজের চাপ একটু বেশি থাকে। এগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও সেভাবে কাজ চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬