Logo

ইসলামী ব্যাংকের ক্যাশ রিসাইক্লিং মেশিন উদ্বোধন

ক্যাশ রিসাইক্লিং মেশিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার চক মোগলটুলির তাজমহল টাওয়ারে সম্প্রতি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ সিআরএম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান ও চক মোগলটুলি শাখাপ্রধান এ.কে.এম মাহবুব মোরশেদসহ নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিআরএম এর মাধ্যমে নগদ জমা ও উত্তোলন, যেকোন ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল প্রদান, মোবাইল রিচার্জ করা যাবে। এছাড়া বিভিন্ন সেবা সংস্থার বিল প্রদান, এমক্যাশ থেকে ক্যাশ আউট, ক্যাশ বাই কোড সুবিধা, চেক বই ও স্টপ পেমেন্টের আবেদন, টাকা উত্তোলনের জন্য পজিটিভ-পে ও সাতদিনের নোটিশ প্রদান করা যাবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬