Logo

টি-টোয়েন্টিতে জায়গা পাওয়া শামীম পাটওয়ারী ফরিদগঞ্জের

শামীম পাটওয়ারী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতী ক্রিকেটার শামীম পাটওয়ারী ।

চলমান বিপিএলে ভালো খেলার স্বীকৃতি হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে স্থান করে নিয়েছেন শামীম। সর্বশেষ অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য এই ক্রিকেটার।

বিষয়টি নিয়ে শামীম পাটওয়ারী সাংবাদিকদের জানান, আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াডে তিনি স্থান পেয়েছেন। এসময় তিনি বলেন, এমন একটি খুশির খবরে আনন্দ পাওয়াটাই স্বাভাবিক; তারপর জাতীয় দলে হওয়ায় তো আনন্দের সীমা নেই।

এদিকে শামীমের বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টিতে স্থান পাওয়ায় চাঁদপুর তথা ফরিদগঞ্জে আনন্দের জোয়ার বইছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬