Logo

রামেকে আরও ১৬ জনের মৃত্যু

অতিরিক্ত মদপানে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলো ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন।

এর মধ্যে রাজশাহীর জেলার ৮ জন, নাটোর ও নওগাঁয় ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩, ঝিনাইদহে ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে তিনশ’ ৫২ জন।

গেলো ২৩ দিনে হাসপাতালের করোনা ইউনিটেই মৃত্যু হয়েছে ২৪৫ জনের। জেলায় শনাক্তের হার ১৯.৫৩ শতাংশ। হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেনও সরবরাহ করা যাচ্ছে না।

আরো পড়ুন- রাজশাহী মেডিকেলে আইসিইউ বেড ফাঁকা নেই

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬