Logo

ডন সাগর ও মুন্না গ্রুপের ১৬ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

ডন সাগর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

এবার কিশোর গ্যাং ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’এর ১৬ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। রোববার (২০ জুন) রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এক সংবাদ সম্মেলনে আজ সোমবার (২১ জুন) দুপুরে র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’ এর সদস্য। তারা ডাকাতি, ছিনতাই, মাদক সেবনসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ এলাকায় ত্রাস সৃষ্টির করে আসছিলো।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়ছে র‍্যাব।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬