Logo

ভারী বৃষ্টির প্রভাবে ভূমিধসের শঙ্কা

বৃষ্টির আভাস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

রোববার (২০ জুন) ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গেলো কয়েকদিনের মতো আজও অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নদী বন্দরগুলোতে
১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশে দিন  রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬