Logo

উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

একের পর এক ড্র করে জয়ের স্বাদ যেন ভুলতে বসেছিল আর্জেন্টিনা। অবশেষে কাটল সেই জয়ের খরা। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে প্রতিযোগিতার ১৪বারের চ্যাম্পিয়নেরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ড্রয়ের পর জিতল আর্জেন্টিনা।

ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে আজ শনিবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে ব্যবধান গড়া একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ। তবে তাঁর গোলে বড় অবদান রেখেছেন দলটির সেরা তারকা লিওনেল মেসি।

চলতি কোপা আমেরিকায় এটিই আর্জেন্টিনার প্রথম জয়। গত মঙ্গলবার ভোরে ব্রাজিলের রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে অনুষ্ঠিত ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলেন মেসিরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬