Logo

ইসলামী ব্যাংকের মাধ্যমে দেয়া যাবে চট্টগ্রাম ওয়াসার বিল

চট্টগ্রাম ওয়াসার বিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এখন থেকে চট্টগ্রাম ওয়াসার পানি ও সুয়ারেজ বিল দেয়া যাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শাখা, উপ-শাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে । ১৪ জুন ২০২১ চট্টগ্রাম ওয়াসা ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী ও চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ ছামছুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের চকবাজার শাখাপ্রধান মোঃ শাহাদাত হোসাইন, চাক্তাই শাখাপ্রধান সোহেল আমান, আন্দরকিল্লা শাখাপ্রধান আবদুল নাসের এবং চট্টগ্রাম ওয়াসার সিস্টেম অ্যানালিস্ট শফিকুল বাশার ও কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহান উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬