Logo

এবার ভাঙচুরের অভিযোগ পরীমণির বিরুদ্ধে

অল কমিউনিটি ক্লাবে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ এসেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। গত ৮ জুন পরীমনি এবং তার সাথে আরও কয়েকজন ওই ক্লাবে গিয়ে গ্লাস ভাঙচুর করেছেন বলে এই অভিযোগ তোলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়নি।

এর আগে চিত্রনায়িকা পরীমণি উত্তরা বোট ক্লাবের একজন পরিচালকসহ পাঁচ জনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে মামলা করেছেন। পরীর অভিযোগ, ব্যবসায়ী নাসির মাহমুদ গত ৮ জুন রাতে উত্তরা বোটক্লাবে মদের সাথে চেতনানাশকারী মিশিয়ে জোরপূর্বক পান করিয়ে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন। পরীর মামলায় অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে সম্প্রতি।

নাসিরের এমন অভিযোগের পর এবার অল কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে ক্লাবে ভাঙচুরের অভিযোগ করা হলো তার বিরুদ্ধে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬