Logo

লকডাউন বাড়ল আরও

লকডাউন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

করোনা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় সংক্রমণ প্রতিরোধে চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও। ১৫ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ চলবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে।

এবার নতুন কিছু শর্ত যুক্ত করা হয়েছে। এতে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে। আর ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

আগের মতো সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। এছাড়া জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয়  বিক্রি ও সরবরাহ করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬