Logo

রাজশাহী মেডিকেলে আইসিইউ বেড ফাঁকা নেই

অতিরিক্ত মদপানে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ফাঁকা নেই রাজশাহী মেডিকেলে কোনও আইসিইউ বেড। ১৮টি বেডের সবকয়টিতেই ভর্তি আছেন রোগীরা। হাসপাতালটির ভর্তি সক্ষমতা ২৭১ জন। কিন্তু ভর্তি আছেন ২৮৯ জন রোগী। যাদের ভেতর ২৫ জন ভর্তি হয়েছেন গেল ২৪ ঘণ্টায়।

এছাড়া একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছেন ৪ জন। যাদের তিনজন রাজশাহী শহরের ও একজন চাঁপাইনবাবগঞ্জের।

এদিকে করোনায় মৃত্যু বাড়ায় রাজশাহীতে চলছে লকডাউন। বন্ধ আছে রাজশাহী থেকে দেশের সব রুটে রেল যোগাযোগ।

আরো পড়ুন- রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬