Logo

রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

লকডাউন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শুক্রবার থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময়কালে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসজনিত রোগের সংক্রমণের বিস্তার রোধকল্পে ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬