Logo

ভূমি মামলার শুনানিতে অংশ নেয়া যাবে ঘরে বসে: ভূমিমন্ত্রী

ভূমি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, এখন থেকে অনলাইনে ভূমি সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নেয়া যাবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি ।

আজ বুধবার (৯ জুন) সকালে সচিবালয়ে মামলার অনলাইন শুনানির উদ্বোধনীতে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক বিচারিক ব্যবস্থা গড়ে তুলতেই অনলাইন কার্যক্রম।

ভূমি মন্ত্রণালয়ের জন্য এটিকে মাইলফলক উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল ওয়ার্ল্ডে ভূমি মন্ত্রণালয় আর পিছিয়ে নেই।

ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মামলার অনলাইন শুনানিতে অংশ নেওয়া যাবে। সেখানে একজন নাগরিক তার তথ্য দিয়ে শুনানির অনুরোধ জানাতে পারবে।

আরও পড়ুনঃ- একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬