Logo

ভারতে ট্রাক মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৭

মুখোমুখি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ভারতের উত্তর প্রদেশে দুটি যানের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের ওই দুর্ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, কানপুরে হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনা। যাত্রীবাহী একটি মিনিবাস লখনৌ থেকে দিল্লির দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসছিলো ময়লা পরিষ্কারের একটি ট্রাক। দুটি যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন। বাকিদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরও ৭ জন।

আহতদের শারীরিক পরিস্থিতিও বেশ নাজুক। দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুনঃ- জনসম্মুখে ফ্রান্সের প্রেসিডেন্টকে থাপ্পড় !

এদিকে, মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রূপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬