Logo

রাজশাহীতে বজ্রপাতে নিহত ৪

বজ্রপাতে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চক কাপাশিয়া গ্রামের মুক্ত খাতুন (৩৫), পরশ (১০), আলেয়া বেগম (৫৫) ও সোহান (১২)।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সমিরা জানান, ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলেয়া ও মুক্তা মারা যান।

আহত অবস্থায় উদ্ধার করে করে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান ও পরশ। সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের দাফনের জন্য তাদের পরিবারকে আর্থীক সহযোগিতা দেয়া হবে।

আরও পড়ুনঃ- সিলেটে আবারও দুই দফা ভূমিকম্প

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬