Logo

গাজীপুরে কিশোর গ্যাং এর হামলায় আহত ৩

কিশোর গ্যাং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কিশোর গ্যাং এর হামলায় গাজীপুরের টঙ্গীতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, আরিচপুরে জননী টেইলার্সে কাজ করছিলেন ৩ দর্জি। হঠাৎ চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালায় স্থানীয় কিশোর গ্যাং প্রধান পারভেজসহ কয়েকজন।

আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতালে সবুজ, সুজন ও রুপালি আক্তারকে উদ্ধার করে পাঠানো হয়। পরে গুরুতর আহত সুজন ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পরুনঃ- বসুরহাটে ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬