Logo

বাজেটে সাধারণ মানুষের কোনো জায়গা নেই: ফখরুল

বাজেটে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

“বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং একদলীয় ব্যবস্থার অবসান” শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মদদপুষ্টদের জন্যই এই বাজেট। ভিন্ন আঙ্গিকে নতুন বাকশাল, নতুন স্বৈরাচার দেশের সব অর্জন সম্পূর্ণরূপে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, সরকার দেশের অর্থনীতি পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে। দেশের সবচেয়ে বড় সংকট গণতন্ত্রের সংকট বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। হঠাৎ করে কেউ কিছু করে দিবে, তার অপেক্ষায় না থেকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় এক হবার আহ্বান জানান তিনি।

বলেন, টানাপোড়েন থেকে বের হয়ে এসে রাজনৈতিক দলগুলোকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।

আরো পড়ুন- ‘ইতিহাস বিকৃত’ করে অপরাজনীতিতে নেমেছে সরকার: ফখরুল

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬