Logo

১০ টাকার গো’ল্ডলিফ ১১ টাকা, বে’নসন ১৬

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেট প্রস্তাব বৃহস্পতিবার (৩ জুন) তুলে ধরবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অথচ অর্থমন্ত্রী নতুন অর্থবছরের বাজেট ঘোষণার আগেই রাজধানীতে বিভিন্ন পণ্যের দাম বেশি রাখছেন ব্যবসায়ীরা।

প্রতি বছরের মতো এবার বাজেট ঘোষণার আগেই সিগারেটের দাম বেশি রাখছেন ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর বিভিন্ন শপিংমলে ও অলিগলির দোকানগুলোতে ১০ টাকার গোল্ডলিফ সিগারেট ১১-১২ টাকায় আর ১৪ টাকার বেনসন ১৫-১৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

তবে সবাই যে সিগারেট বেশি দামে বিক্রি করছেন এমনটা নয়। প্রকৃত দামেও অনেক বিক্রেতা এখনো সিগারেট বিক্রি করছেন।

পশ্চিম রাজাবাজার এলাকার এক ব্যবসায়ী বলেন, বাজেটের আগেই সিগারেটের সংকট দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা বেশি দামে কিনে দাম বাড়িয়ে বিক্রি করি। ব্যবসায় লোকসান দিয়ে তো বিক্রি করতে পারবো না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬