Logo

কলাবাগান থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর কলাবাগানে ডা. সাবিরা নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা করা হচ্ছে।

আজ সোমবার সকালে ধোয়া দেখে বিল্ডিংয়ের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তখন ডা. সাবিরা একাই ছিলেন। সাবলেটের একজন নারী বাসায় ফেরার পর দরজা ভেঙ্গে তার মৃতদেহ দেখতে পায়। তার গলায় ও পিঠে গভীর ক্ষত ছিল। তিনি উপুড় হয়ে ছিলেন এবং সকল আঘাত পেছন থেকেই হয়েছে।

কলাবাগান ফার্স্টলেনের একটি বাসায় চলতি বছরের জানুয়ারি থেকে একাই ভাড়া থাকতেন তিনি। পাশের রুমে ২ মেয়েকে সাবলেট দিয়েছিলেন তিনি।

পুলিশের ক্রাইম সিন ইউনিটের ধারণা এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় সাবলেট নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতের স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকতেন।

আরও পরুনঃ- বসুরহাটে ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬