Logo

বসুরহাটে ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

বসুরহাটে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিবাদমান দ্বন্দ্বের জেরে নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পৌর মেয়র কাদের মির্জা অনুসারী ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদের মির্জা ও আওয়ামী লীগ নেতা বাদলের অনুসারীদের মধ্যে বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের হড়ান্নাগো বাড়ির সামনের সড়কে এই গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের শামছুল হকের ছেলে সবুজ (৪০),মো.সানি (২৭), চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের এনামুল হকের ছেলে দেলোয়ার হোসেন সুমন (২৭), নূর আহম্মদের ছেলে জিসান (২৩), চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার মোশারফ হোসেনের ছেলে দিদার (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ও বসুরহাট পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা তার পক্ষে মিছিল করেন। বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মিছিল করতে গেলে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে কাদের মির্জা অনুসারী ৬ জন গুলিবিদ্ধ হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত। তিনি আরো জানান, গুলিবিদ্ধ ৫ জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

গুরুত্বর আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আরও পরুনঃ- দিনদুপুরে ইটভাটায় ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬