Logo

১৩ জুন থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনা সংক্রমণের হার ৫ শতাংশে নামলে ১৩ জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকারের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি নেয়া আছে। সংক্রমণের হার কমলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে অনেক চাপ আছে কিন্তু বেশিরভাগ মানুষ না খোলার পক্ষে।

এ সময় তিনি আরও বলেন, আন্দোলনের মুখে জনগণের স্বাস্থ্য হুমকির মুখে ফেলতে পারি না। তাই জনগণের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তাই সকলকে সুসময়ের অপেক্ষা করতে বলেন শিক্ষামন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬