Logo

ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

সিজিউরিটিজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৫ মে) ভার্চুয়াল প্লাটফর্মে এ এজিএম অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মাদ নাসির উদ্দিন এফসিএমএ।

সভায় অংশগ্রহণ করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি ড. আরিফ সুলেমান, পরিচালক মোহাম্মদ সোলায়মান, এফসিএ, প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম, মুহাম্মদ মুনিরুল মওলা, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জাহিদুল ইসলাম, এফসিএমএ, কোম্পানি সেক্রেটারি মোঃ রিফাত হোসেনসহ অন্যান্য শেয়ারহোল্ডারগণ।

সভায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ- ইসলামী ব্যাংকের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬