Logo

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে সান্তা ক্লারা কাউন্টির সান হোসে শহরের একটি রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ও, গোলাগুলি চালিয়ে যাচ্ছিলেন বন্দুকধারী। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে রেলের কর্মীরাও রয়েছেন। হামলাকারী তাঁদের সহকর্মী ছিলেন।

মার্কিন গণমাধ্যম বলছে, ওই বন্দুকধারী হামলা চালানোর মধ্যেই আত্মহত্যা করেছেন। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু বলেনি পুলিশ।

এদিকে, এ হামলার আগে হামলাকারীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হামলা চালানোর আগে ওই বন্দুকধারী নিজের ঘরে আগুন লাগিয়েছিলেন। হামলাকারীর নাম স্যামুয়েল ক্যাসিডি (৫৭) বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬