Logo

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ল‌রি‌তে ধাক্কা, নিহত ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ল‌রি‌কে পেছন থে‌কে ধাক্কা দেওয়ায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলে দেলদুয়ার উপ‌জেলার মোমিন (২৮) ও বাধন (২৪)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার রেজাউল করিম জানান, মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে ঢাকা থে‌কে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা দেয়।

এতে লরিতে থাকা চালক ও হেলপার ছিট‌কে গি‌য়ে ঘটনাস্থলেই মারা যান।

প‌রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিসের নেতৃত্বে উদ্ধারকারী টিম মৃত ব্যক্তিদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ- শিমুলিয়ায় লঞ্চ চালু, যাত্রীর চাপমুক্ত ফেরি

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬