Logo

গাজায় সামরিক মহড়া চালাল হামাস

সামরিক মহড়া
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ১২ দিনব্যাপী যুদ্ধ শেষ হওয়ার পর সামরিক মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডস। খবর ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলমের।

খবর আরও বলা হয়েছে , ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের শত শত যোদ্ধা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে গাজা শহরের রাজপথে প্রকাশ্যে মহড়া দিয়েছেন। মহড়া থেকে সাম্প্রতিক যুদ্ধে শাহাদাতবরণকারী ব্রিগেডসের অন্যতম কমান্ডার বাসিম ঈসার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদওয়ান মহড়ার অবকাশে দেয়া বক্তব্যে বলেছেন, আমরা আজ প্রতিরোধের পূণ্যভূমি গাজার মাটিতে বসে দখলদার শক্তির বিরুদ্ধে বিজয়ের উৎসব করছি।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলা করার জন্য ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডস তার সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে।

আরও পড়ুনঃ- বিয়ে করলেন বরিস জনসন

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬