Logo

বিয়ে করলেন বরিস জনসন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

অবশেষে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৬) ও ক্যারি সায়মন্ডস (৩৩) আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসছেন। বৃটিশ পত্রিকাগুলোর মতে, আগামী বছর ৩০ শে জুন তাদের বিয়ের তারিখ ধার্য্য হয়েছে। এরই মধ্যে তারা বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছে বিয়ের তারিখ জানিয়ে কার্ড পাঠিয়েছেন।

২০১৯ সালে তারা একত্রে থাকা শুরু করেন। তবে করোনা ভাইরাস মহামারির কারণে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সময় বিলম্বিত হয়েছে। এরই মধ্যে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন ক্যারি সায়মন্ডস। তবে বিয়ের এই আনুষ্ঠানিকতা কোথায় হবে সেই ভেন্যু এখনও জানা যায়নি।

এই যুগলের বন্ধুবান্ধবরা দাবি করেছেন আগামী বছর অনুষ্ঠানে বড় রকমের জমায়েত হওয়ার আশা করছেন তারা। এরই মধ্যে করোনা মহামারি বিদায় নেবে বলে তাদের ধারণা। তবে কেন্ট-এর পোর্ট লিম্পনে সাফারি পার্কেও হতে পারে এই আনুষ্ঠানিকতা।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬