Logo

করোনায় স্থগিত এশিয়া কাপ ক্রিকেট

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনা ভাইরাসের মহামারির কারণে বাতিল হচ্ছে একের পর এক খেলা। দ্বি-পাক্ষিয় সিরিজ ও পেছানো হচ্ছে। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগও স্থগিত করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার করোনা মহামারির কারণে বাতিল হয়ে গেছে শ্রীলঙ্কায় আগামী মাসে হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেট।

মূলত গত বছর পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপের এই আসরটি। তবে করোনার কারণেই সেটা পিছিয়ে এ বছর জুনে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখন সেটাও বাতিল হয়ে গেল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘করোনা ভাইরাসের কারণে এই মুহুর্তে এশিয়া কাপ আযোজন করা সম্ভব নয়।’ এশিয়া কাপ বাতিলের ঘোষণা দিয়ে ডি সিলভা আরো বলেন, দলগুলি ইতিমধ্যে তাদের আগামী দুই বছরের শিডিউল নির্ধারণ করেছে। যার সামনের দিনগুলিতে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।

এশিয়া কাপ ২০২৩ বিশ্বকাপের পরে অনুষ্ঠিত হবে।

 

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬