Logo

মশা নিয়ন্ত্রণে সফলতার দাবি মেয়র তাপসের

মশা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মেয়রের দায়িত্ব পালনের এক বছরে মশা নিয়ন্ত্রণে সফলতার দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গত ১১ মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫২৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনে দায়িত্বগ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে এক বছরের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, নিবন্ধন ছাড়া ঢাকার রাস্তায় অযান্ত্রিক যানবাহন চলাচল করতে দেয়া হবে না। করোনা শেষে পুরোদমে গণপরিহন চালু হলে ঢাকার বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সম্পন্ন হবে জানান তিনি। এছাড়া ২ লক্ষ অযান্ত্রিক যানবাহন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মেয়র আরও জানান, খাল ও বক্স কালভার্ট থেকে ১০ লক্ষাধিক টন পলি ও বর্জ্য অপসারণ করে পানি প্রবাহ বৃদ্ধি করা হয়েছে। বলেন, করপোরেশনের ৭১৫ কিলোমিটার ও ওয়াসার কাছ থেকে পাওয়া ১৮৫ কিলোমিটার বদ্ধ নর্দমার মুখ পরিষ্কার কার্যক্রম আগামী ২০ জুনের মধ্যে সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ- ঢাকায় ফিরছে মানুষ, যানবাহন সংকটে বিপাকে

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬