Logo

তিউনিশিয়া উপকুলে নৌকাডুবি’তে নিখোঁজ ৫০, ৩৩ বাংলাদেশি উদ্ধার

নৌকাডুবিতে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ‘নৌকাডুবি’তে অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এদের সবাই বাংলাদেশি। নিখোঁজ ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরা সবাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন বলে জানা গেছে। সূত্র: এপি।

আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলে বাংলাদেশের নাগরিক। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।

তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃতরা জানিয়েছেন নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

উল্লেখ্য, অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবছর লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি জমায় হাজারো অভিবাসনপ্রত্যাশী। নৌকাডুবির এমন দুঘর্টনাও তাই এই অঞ্চলে নিয়মিত।

আরও পড়ুন:-  ভূমধ্যসাগর থেকে ১৩৯ বাংলাদেশি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬