Logo

পাঠানটুলে ছুরিকাঘাতে চীনা নাগরিককে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

সিলেটের পাঠানটুলা এলাকায় ওয়েন্টাও ওয়েই (৪৮) নামে এক চীনা নাগরিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টায় ওই এলাকার বি ব্লকের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, নাস্তা করার পর কে আগে হাত ধুবেন সেটি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন ওই চীনা নাগরিক। তাকে ছুরিকাঘাত করেছেন চাও নামে আরেক চীনা নাগরিক। তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ চীনা নাগরিক কোতোয়ালি থানার পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সকাল ৮টার দিকে দুই চীনা নাগরিকের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওয়েন্টাও ওয়েই।

আরও পড়ুনঃ- মিঠামইনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬